• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সিপিএলে নেমেই মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো। ৪৭ বছর বয়সী ইমরান তাহিরের ৫ উইকেটের সঙ্গে মিরাজের এমন বোলিংয়ে আজ সকালে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সিপিএলে মিরাজ যোগ দিয়েছেন টুর্নামেন্টের শেষ দিকে। সব মিলিয়ে এ টুর্নামেন্টে আর ম্যাচ বাকি ৮টি। মিরাজ গায়ানায় যোগ দিয়েছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে সিপিএল ছেড়েছেন আফগান অলরাউন্ডার নবী। নবী গায়ানার মূল পারফর্মারদের একজন। এখন পর্যন্ত গায়ানার সর্বোচ্চ উইকেটশিকারিও, ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তাঁর শূন্যতা পূরণ করা মিরাজের জন্য সহজ হওয়ার কথা নয়। কিন্তু বাংলাদেশের এই স্পিনার শুরুটা করলেন দারুণভাবে।
প্রভিডেন্সে মিরাজ উইকেট পেয়েছেন নিজের প্রথম ওভারেই। ইনিংসের সপ্তম ওভারে শেষ বলে আউট করেন জন ক্যাম্পবেলকে। মিরাজের হাওয়ায় ভাসানো বলে লং অফে ক্যাচ দেন ক্যাম্পবেল। নিজের তৃতীয় ওভারে আউট করেন কেমল স্যাভরি আর চারিত আসালাঙ্কাকে।
স্যাভরি পড়েন এলবিডব্লুর ফাঁদে। তবে রিভিউ নিলে বেঁচে যেতেন। রিপ্লেতে পরে দেখা গেছে, বল স্টাম্পে হিট করেনি। মিরাজের তৃতীয় শিকার আসালাঙ্কা ফিরেছেন উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে। ৩ উইকেট নেয়া মিরাজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মূলত পার্শ্বনায়কের ভূমিকাই পালন করেছেন। আসল নায়ক ছিলেন গায়ানা অধিনায়ক ইমরান তাহির। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন এই লেগ স্পিনার। তাহির আর মিরাজের স্পিন জুটিতেই ১১৯ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। যে রান তাড়া করতে আবার মিরাজের গায়ানার পড়েছে ৬ উইকেট, খেলতে হয়েছে ১৮.৩ ওভার।
ব্যাটিংয়ে ভালো করতে পারেননি মিরাজ, আউট হয়েছেন ১ রান করে। ম্যাচসেরার পুরস্কার গেছে তাহিরের ঘরে। পুরস্কার নেওয়ার সময় মিরাজকে প্রশংসায় ভাসান তাহির, ‘আমাদের দলে নবী ছিল। খুবই উঁচুমানের বোলার নবী, সেই আমাদের সেরা বোলার ছিল। মিরাজ সেখানে এসে সত্যিই ভালো বোলিং করেছে। আমরা এমনটাই ভাবছিলাম। তাকে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার! মিরাজ বিশ্বমানের বোলার, আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বে পারফর্ম করে আসছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category