• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের অধিকার ও দারিদ্র্য বিমোচনে রিক-এর কর্মশালা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২৪৮ বার
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর: প্রবীণদের অধিকার নিশ্চিতকরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে “শেয়ারিং মিটিং ও বেইজলাইন সার্ভে স্টাডি” শীর্ষক কর্মশালা। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এবং ISIGOP প্রকল্প এর আওতায় ।বুধবার (২০ আগস্ট) শহরের উদ্দীপন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, “প্রবীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করাই ISIGOP প্রকল্পের মূল লক্ষ্য।” রিক-এর নির্বাহী সদস্য ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু কর্মশালায় সভাপতিত্ব ও সার্ভে রিপোর্ট ধরে মুল আলোচনা করেন এবং উপস্থাপনা ও প্রাসঙ্গিক দিক তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্না। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা হাসপাতালের আরএমও ডা. মো. নিজাম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মো. আব্দুল হাই মল্লিক, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মনিকা আক্তার ও রিকের প্রোগ্রাম অফিসার মোকলেছুর রহমান। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত থেকে মতামত বক্তব্য রাখেন নারী নেত্রী মিনারা মাহাবুব, খালেদা আক্তার হেনা, সাংবাদিক হাসান মামুন, প্রবীণ নেতা বেলায়েত হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো দেলোয়ার হোসেন, যুব প্রতিনিধি ফারজানা মিম, রাকিব, রবিউল, এনজিও প্রতিনিধি হাফিজুল (আশা), হাসিবুল (ব্র্যাক), আসাদুল (ডিডিজে) প্রমুখ। কর্মশালায় বেইজলাইন সার্ভে’র প্রাথমিক ফলাফল উপস্থাপন করে প্রবীণদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, প্রবীণদের আয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবাকে প্রবীণবান্ধব করা, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে প্রবীণদের সুরক্ষা, লিঙ্গ সমতায় প্রবীণদের অংশগ্রহণ, সর্বজনীন পেনশন বাস্তবায়ন সময়ের দাবি। বিশেষভাবে প্রস্তাব করা হয়, বয়স্ক ভাতা প্রদানের বয়সসীমা নারীদের জন্য ৫৭ এবং পুরুষদের জন্য ৬০ বছরে নির্ধারণ, এবং ৮০ বছরের বেশি প্রবীণদের ভাতা বৃদ্ধি।
এছাড়া, প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড চালু ও যুবকদের কেয়ারগিভার হিসেবে প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত সুপারিশ করা হয়। প্রকল্পের সময়সীমা: ISIGOP প্রকল্পটি শুরু হয় ১ অক্টোবর ২০২৪ এবং চলবে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও