• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

স্বাস্থ্যসেবা করুণা নয়, এটা মানুষের মৌলিক অধিকার: জুবাইদা রহমান

Reporter Name / ৮৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর বিজয় সরণিতে নভথিয়েটারে ইনোভেশন ফেয়ারে সবার জন্যে স্বাস্থ্যসেবায় উদ্ভাবন শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা বলেন, স্বাস্থ্যসেবা কোনও করুণা নয়। এটা মৌলিক অধিকার। গবেষক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে যোগাযোগের ঘাটতি আছে। তারা একযোগে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নতি হবে। পাশাপাশি ক্যান্সার, ডায়াবেটিস সচেতনতামূলক কর্মসূচিগুলো আরও বাড়ানো উচিত।’ তিনি বলেন, প্রযুক্তি ও গবেষকদের মধ্যে সমন্বয় গড়তে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তিনি জানান, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য খাতকে এমনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এ খাত থেকে দেশের জিডিপির ৫ শতাংশ অর্জন করা যায়।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধের উদ্ভাবনগুলো দেশে ট্রায়ালের মাধ্যমে কাজে লাগাতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরা যারা দেশের বাইরে কাজ করছেন, তাদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। এছাড়া, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে ডিজিটাল প্লাটফর্ম গড়ে তোলার তাগিদ দেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category