• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

বিমান টিকিট সিন্ডিকেটের কেউ ছাই দেয়া হাত থেকে বের হতে পারবে না: উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ১২১ বার
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সিন্ডিকেট করে বিমান ভাড়া বাড়ানো কেউ ছাই দেয়া হাত থেকে বের হতে পারবে না। একটু সময় দেন। সোমবার (২৫ আগস্ট) এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ, নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের নিবন্ধিত ট্রাভেল এজেন্টের এজেন্সির সংখ্যা পাঁচ হাজার। আমাদের জানামতে অনিবন্ধিত ট্রাভেল এজেন্ট রয়েছে প্রায় ২০ হাজারের ওপরে। পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা সবাই মিলে একটা কৃত্রিম সংকট তৈরি করে। আমাদের তদন্তে দেখেছি, যিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করেন তার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে।
উপদেষ্টা বলেন, ট্রাভেল এজেন্সিগুলোকে টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশনা দেয়া হলেও তা মানচ্ছে না। তিনি বলেন, তদন্তে দেখেছি শুধু অফলাইন ট্রাভেল এজেন্সি নয়, অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে মারাত্মক দুর্বৃত্তায়ন রয়েছে। দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে।
যারা নৈরাজ্য করছে এমন ট্রাভেল এজেন্টের তালিকা করছেন কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিশ্চয়ই করেছি। আমাদের তদন্তের স্বার্থে আমরা সংখ্যায় যাব না। আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সামগ্রিকভাবে এই নৈরাজ্য থামাতে চাই। এজন্য আমরা সব অংশীজনদের সঙ্গে বসেছি।
শেখ বশিরউদ্দীন বলেন, আমরা ম্যাজিস্ট্রেটদের কিছু সুনির্দিষ্ট গন্তব্য বলে দিয়েছি। এই গন্তব্যগুলোতেই নৈরাজ্য সবচেয়ে বেশি। একটি সংখ্যা বলে দিয়েছি, প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটকে চারটি দাগে একটি প্রতিবেদন দিতে হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আমাদের যে আইনি সক্ষমতা আছে আমরা পরিপূর্ণভাবে সেটা প্রয়োগ করবো। সেটা যেই হোক।
বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট রয়েছে, ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও একজন বাড়ানো হবে বলেও জানান তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, আমরা চিন্তা করছি, যে ট্রাভেল এজেন্টগুলোকে (সিন্ডিকেট করা) আমরা পাবো, প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করবো। আমি যদি এটা বলতে থাকি শুরু করার আগেই অন্য সমস্যা তৈরি হবে। তাই আমাকে একটু সময় দেন। এটুক নিশ্চিত থাকেন, কেউ এই ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না। এ নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তারা কখনোই কোনোভাবে রেহাই পাবে না। তিনি আরও বলেন, ২০১৩ সালের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী, কেউ টিকিটের গায়ে মূল্য না লিখলে লাইসেন্স বাতিল ও কারাদণ্ড দুটিই বিধান রয়েছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও