• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

শুটিংয়ে আহত নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, খেলা নিয়ে শঙ্কা

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়া নতুন কিছু নয়। কিন্তু শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার ঘটনাটা একটু অন্য রকমই! নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এমনই এক অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছেন। অকল্যান্ডে প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন রবীন্দ্র। ক্যাচ ধরতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান। তাতেই ডান কাঁধে হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে রবীন্দ্রর।
এই চোট কাটিয়ে রবীন্দ্র কবে মাঠে ফিরতে পারবেন, সেটি এখনই বলা যাচ্ছে না। শুক্রবার যদিও প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে রবীন্দ্রর অগ্রগতি দেখার পর কবে মাঠে ফিরতে পারবেন, সেটা জানা যাবে।
রবীন্দ্রর চোটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের বিপক্ষে সিরিজে কি তাকে দেখা যাবে? ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেছেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। এখন আমাদের মূল লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’
শুটিংয়ের নিরাপত্তা নিয়েও কথা বলেন ম্যানেজার মাইক স্যান্ডল, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটিংয়ের কার্যক্রমই সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকে ঠিক করা হয়। এ ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছিল। এটি কিছুটা অপ্রত্যাশিত একটি দুর্ঘটনা ছিল। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াগুলো আমরা আরও পর্যালোচনা করব।’
রবীন্দ্রকে দ্রুত ফেরানোর ঝুঁকিও নিতে চান না কোচ রব ওয়াল্টার। আগামী ছয় মাসে টেস্টে ব্যস্ত সূচি রয়েছে নিউজিল্যান্ডের। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত রবীন্দ্রকে মাঠে ফেরাতে চান না তিনি।
নিউজিল্যান্ড কোচ বলেন, ‘আগামী ছয় মাসে আমাদের টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। তাই প্রয়োজনের আগে রবীন্দ্রকে দ্রুত মাঠে ফেরানোর কোনো তাড়া নেই। আশা করছি, শিগগিরই ওকে আবার দলে স্বাগত জানাতে পারব।’ ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ১ নভেম্বর। এরপর দুই দল খেলবে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট। নভেম্বরেই হবে ওয়ানডে ও টেস্ট সিরিজ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category