• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

সিপিএলে শেষটা ভালো হলো না মিরাজের, উঠতে পারলেন না ফাইনালে

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের শেষটা ভালো হলো না। দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি মিরাজ। শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রিজটাউনে আগে ব্যাটিং করে মিরাজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ২০৬ রান তুলেও ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দারুণ জয়ে জ্যামাইকা উঠেছে ফাইনালে।
মিরাজকে এই ম্যাচে বোলিংয়ে আনা হয় ইনিংসের দ্বিতীয় ওভারেই। উদ্দেশ্যে ছিল দুই বাঁহাতি মাজ সাদাকাত ও ক্রিক ম্যাকেঞ্জির উইকেট। সেই উদ্দেশ্য তো সফল হয়ইনি, উল্টো মিরাজের প্রথম ওভারে সাদাকাত দুটি ছক্কা ও একটি চার মেরেছেন।
তাঁর প্রথম ওভারে এসেছে ১৮ রান। এরপর মিরাজকে বোলিংয়ে আনা হয় পাওয়ারপ্লে শেষে, ইনিংসের সপ্তম ওভারে দেন ৮ রান। পরের ২ ওভারে রানটা প্রায় আটকে রেখেছিলেন মিরাজ। কিন্তু তাঁর স্পেলের শেষ ২ বলে ২ ছক্কা মারেন আরেক পাকিস্তানি বাঁহাতি ক্রিকেটার সাইম আইয়ুব। তাতে ৪ ওভারে মিরাজ দেন ৪৩ রান। উইকেট পাননি।
ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি মিরাজের। গায়ানা যে ২০৬ রান তুলেছে, সেটা শিমরন হেটমায়ারে কল্যাণে। ৪৫ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন হেটমায়ার। এবারের সিপিএলে এটি হেটমায়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
জ্যামাইকা রান তাড়া করেছে দল হিসেবে। সাদাকাতের ৪১, ম্যাকেঞ্জির ৩৪, কিচি কার্টির ৫৬–এর পর রোভম্যান পাওয়েলের ১৭ বলে ৪০ রানের ইনিংসে ২ বল বাকি থাকতে জয় পায় জ্যামাইকা।
এবারই প্রথমবার সিপিএল খেললেন মিরাজ। মোহাম্মদ নবীর বদলি হিসেবে ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিয়েছেন ৯ উইকেট। এই ৯ উইকেট মিরাজ পেয়েছেন প্রথম তিন ম্যাচেই। প্লে-অফে প্রথম ম্যাচে ১.২ ওভারে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে মিরাজ পুরোপুরিই ব্যর্থ ছিলেন। ৪ ইনিংসে করেছেন ২১ রান। স্ট্রাইক রেট ছিল ৫০ এরও নিচে—৪৮.৮৩।


আপনার মতামত লিখুন :
More News Of This Category