• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা বলে মাঠেই এল না চীন

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: এশিয়ান গেমসে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল কোয়ার্টার ফাইনাল দিয়ে। কিন্তু বৃষ্টির কারণে চীনের বিপক্ষে ম্যাচটা মাঠেই গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। রবিবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। বোর্ড থেকে তা জাপানে থাকা নারী দলকে জানানোও হয়েছিল।
কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত হয়নি, কারণ? চীনের ক্রিকেটাররা মাঠেই আসেননি। কেন আসেনি, সেটির কারণ জানা যায়নি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের মাঠে যেতে বলা হয়েছিল, আমরা গিয়েছি। কেন ম্যাচটা হয়নি, তা বলতে পারব না।’
বাংলাদেশের যদিও ওই সময়ে এমনিতেও মাঠে যাওয়ার কথা ছিল। অনুশীলনের জন্য বরাদ্দ সময়েই ম্যাচটি চীনের বিপক্ষে খেলার কথা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি না হওয়ায় অনুশীলন শেষ করেই হোটেলে ফিরে গেছেন বাংলাদেশের মেয়েরা।
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন কেন প্রস্তুতি ম্যাচ রাখা হলো, কেনই–বা প্রতিপক্ষ মাঠে এল না—এসব নিয়ে জানতে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category