• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে জামায়াত নেতাকে মুজাহিদ মোল্লাকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। মুজাহিদ মোল্লা চিতলমারীর হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি জামায়াত ইসলামীর হিজলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে বাড়ির সামনে দোকানে বসা ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি তার দোকান থেকে জুস কিনেন। সেই জুস হাতে নিয়ে তিনি মুজাহিদকে বলেন- এটা ভালো না। এ সময়ের মুজাহিদ জুসটি খেয়ে তাকে জানান- এটা খারাপ না। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাইজিদের হাতে থাকা হাসুয়া দিয়ে তার গলায় কোপ দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হিজলা ইউনিয়নের জামায়াত ইসলামীর আমির সোহেল শেখ বলেন, এটি জঘন্যতম একটি অপরাধ। এই হত্যার পিছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কি না তা খতিয়ে দেখে সঠিক বিচার দাবি করছি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাইজিদ ইজাদারকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category