• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : তৃতীয় হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুম শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেড এবার বেশ ব্যাকফুটে আছে। চলতি মৌসুমে ৪ ম্যাচে একটি করে জয় ও ড্র এবং দুটিতে হেরে তাদের বর্তমান অবস্থান ১৩তম। ম্যানচেস্টার ডার্বির পর ব্রাইটনের বিপক্ষেও সর্বশেষ ম্যাচে হেরে যখন ইউনাইটেডের ওপর চাপ বাড়ছে, তখন বাইরে বিতর্কের জন্ম দিলেন সহ-মালিক জিম র‌্যাটক্লিফ।
ব্রিটেনের অন্যতম ধনকুবের এবং পেট্রোকেমিক্যাল জায়ান্ট ইনিওসের প্রতিষ্ঠাতা র‍্যাটক্লিফ শনিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেন। র‌্যাটক্লিফের মতে, উচ্চ কর ও উচ্চ মাত্রার অভিবাসনের সমন্বিত প্রভাবের কারণে যুক্তরাজ্য অবনতির দিকে যাচ্ছে।
এ ছাড়া তিনি যুক্তরাজ্যকে ‘অভিবাসীদের দ্বারা উপনিবেশিত’ করা হয়েছে– এমন মন্তব্য করে ‘কিছু মানুষকে কষ্ট দেয়ার’ জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতে মুক্তি মিলছে না ইউনাইটেডের এই সহ-মালিকের। তার পদত্যাগের দাবি তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স গ্রুপ।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এ সপ্তাহে স্যার জিম আবারও ব্রিটেনের সমস্যার ব্যাখ্যা দিতে গিয়ে অভিবাসন এবং সরকারি সুবিধা গ্রহণকারী মানুষদের বিষয়টি সামনে এনেছেন। তিনি যুক্তি দিয়েছেন, এসব মোকাবিলায় কেউই ‘যথেষ্ট কঠোর’ নয়। আমরা তার সর্বশেষ মন্তব্যে গভীরভাবে হতাশ এবং এগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।’
২০২৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭.৭ শতাংশ মালিকানা অংশীদারিত্ব অর্জন করেন র‌্যাটক্লিফ। এরপর থেকে তিনি ক্লাবের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছেন। তার নেতৃত্বে ৪৫০টি পদ বিলুপ্ত করা হয়, শীর্ষ ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং দুজন কোচকে বরখাস্ত করা হয়েছে।
মুসলিম সাপোর্টার্স গ্রুপ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ইউনাইটেডের খেলোয়াড়, কর্মী, স্টুয়ার্ড, নিরাপত্তাকর্মী এবং সমর্থকেরা বিভিন্ন দেশ, সংস্কৃতি, জাতিসত্তা, ধর্ম ও সামাজিক পটভূমি থেকে আসেন। তাদের ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ‘ম্যানচেস্টার ইউনাইটেড’ হতো না। এই বৈচিত্র্য ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্বলতা নয়। এটি ম্যানচেস্টার ইউনাইটেডেরই একটি অংশ। বিবৃতিতে তারা গ্লেজার পরিবারকেও ক্লাব ছাড়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বছরের পর বছর দলের অবস্থানে পতন, প্রতিশ্রুতি ভঙ্গ এবং বারবার ব্যর্থতার পর ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের বর্তমান মালিকানা কাঠামোর ওপর আস্থা হারিয়েছে। যথেষ্ট হয়েছে। এখন পরিবর্তনের সময়। গ্লেজার পরিবার এবং স্যার জিম র‍্যাটক্লিফকে চলে যেতে হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category