• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

আতঙ্কে মোবাইল বন্ধ রেখেছেন অপ্রতিমের মা, থানায় জিডি

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা ও বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল করে ‘হয়রানি ও অশোভন আচরণ’ করার অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে ‘নানা ধরনের অপপ্রচার’ চালানো হচ্ছে তারা অভিযোগ করছেন।
এসব ঘটনায় নিরাপত্তা শঙ্কায় মোবাইল নম্বর বন্ধ রেখেছেন অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নাহিদা বেগম। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, ‘সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
জানতে চাইলে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি খুলে অপ্রতিম ও আমাদের জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আমাদের দুই জনের মোবাইল নম্বরে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
অপ্রতিম কোটবাড়ী এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো। গত ১৮ সেপ্টেম্বর বিকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। দুই দিন পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।
তবে নাহিদা বেগম এক সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ছিলেন। সে সময় কয়েকজন কিশোর অপরাধীকে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই ঘটনাও অপ্রতিম হত্যার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে তার মায়ের সন্দেহ।
অপ্রতিম হত্যা মামলায় বাদী হয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। এ মামলায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুই জনকে পাঠানো হয়েছে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category