• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’ হরমুজ অবরোধ সত্ত্বেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান: সিআইএ’র মূল্যায়ন পশ্চিমবঙ্গের ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’ শুভেন্দু, পেতে পারেন দুই ডেপুটি জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেয়া হবে: আইনমন্ত্রী আজ বিশ্ব গাধা দিবস বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী এনডিটিভির প্রতিবেদন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থালাপতি বিজয়

‘সর্দারবাড়ির খেলা’র প্রচারে নেই বুবলী

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত বিনোদন: বাংলার লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। লাঠিয়ালদের জীবনসংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।
গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় এর মুক্তি। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৮ মে) সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে মুক্তি উপলক্ষে সাম্প্রতিক সময়ে সিনেমাটির প্রচারণায় প্রধান দুই তারকা রোশান ও বুবলীর কাউকেই দেখা যায়নি।
প্রচারণায় অংশ না নেয়ার বিষয়ে অভিনেতা রোশান সংবাদ মাধ্যন্মে জানিয়েছেন, সিনেমার পুরো পারিশ্রমিক এখনো হাতে পাননি তিনি। এছাড়া মুক্তি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তার সঙ্গে কোনো আলোচনা বা পরিকল্পনা শেয়ার করা হয়নি। তবে ব্যক্তিগত মান-অভিমান থাকলেও অভিনেতা হিসেবে তিনি সিনেমাটির গল্পের প্রশংসা করেছেন।
এদিকে সিনেমাটি নিয়ে নায়িকা বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। গত মার্চ মাস থেকেই পর্দার আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি, আর সে কারণেই আপাতত নিজেকে সব ধরনের কাজ ও প্রচার থেকে দূরে সরিয়ে রেখেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category