• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

উয়েফা নেশনস লিগে হলান্ডের নরওয়েকে ২-১ গোলে হারাল পর্তুগাল

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ক্রিস্টিয়ানো রোনালদো বেঞ্চে। ওয়েলসের বিপক্ষে আগের ম্যাচে গোলের সহজ সুযোগ নষ্টের কারণে? হতে পারে। চোটের কারণে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজও। ওদিকে সামনে আর্লিং হলান্ডের নরওয়ে। খেলতে হবে তাদেরই ঘরের মাঠে। পর্তুগাল সমর্থকদের মনে কুডাক দেবে না কেন! অসলোয় শেষ পর্যন্ত পর্তুগালের কোনো অমঙ্গল হয়নি। নরওয়ে গোলকিপার ওরইয়ান নিলান্ড তা হতে দেননি!
সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের বিদায়ে ‘যথেষ্ট’ (পেনাল্টি ঠেকিয়ে) ভূমিকা ছিল নিলান্ডের। ভূমিকা রইল নেশনস লিগে পর্তুগালের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের হারেও।
ম্যাচে তখন ৫৫ মিনিট। নরওয়ে ১-১ গোলে সমতায় ফিরেছে মিনিট তিনেক আগে। নিলান্ডের কী হলো কে জানে, সামনে দাঁড়িয়ে থাকা পর্তুগাল স্ট্রাইকার গনসালো রামোসকে পাস দিলেন! বলটা যেভাবে সামনে ঠেলেছেন তাতে আসলে ‘পাস দেওয়া’ই বলতে হয়। এই সুযোগ কে ছাড়ে! রামোসও আলতো চিপে বল পাঠান জালে। রোনালদোর জায়গায় নামা রামোসের ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেয়।
রামোস গোল পেতে পারতেন আরও। পর্তুগাল এগিয়ে যাওয়ার পর পরই রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে লাগলে ফিরতি বলে রামোস বাইরে মারেন। এর কিছুক্ষণ পর অবশ্য বল জালে পাঠান। তাতেও বেশ বড় ভূমিকা ছিল নিলান্ডের। পায়ের সামনে আসা বল ক্লিয়ার করতে পারেননি। রামোস তার আগেই বলটি ছোঁ মেরে নিয়ে জালে পাঠান। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি অফসাইডের কারণে গোলটি বাতিল করে।
পর্তুগাল এগিয়ে গিয়েছিল ১৭ মিনিটে। বাঁ দিক থেকে পেদ্রো নেতোর পাস পেয়ে বক্সের সামনে দারুণ শটে গোল করেন জোয়াও ফেলিক্স। এবার নেশনস লিগে পর্তুগালের দুই ম্যাচেই গোল পেলেন। পিছিয়ে পড়ার পর গোলে শোধে উঠেপড়ে লাগে নরওয়ে। প্রথমার্ধেই তিনটি গোলের সুযোগ নষ্ট করেন হলান্ড। এর মধ্যে ২০ মিনিটের পরপরই পাওয়া সুযোগটি থেকে হলান্ড কীভাবে গোল পেলেন না, সেটা তিনিই ভালো জানেন। বক্সে আলতো টোকায় নিশ্চিত গোল রুখে দেন হলান্ডেরই সিটি সতীর্থ রুবেন দিয়াজ।
শেষ পর্যন্ত বিরতির পর ৫১ মিনিটে গোল পান হলান্ড। ফ্রি–কিক থেকে ফিরতি বলে নেশনস লিগে রেকর্ড ২২তম গোলটি পান। নরওয়ের হয়ে এটা হলান্ডের ৬৫তম গোল। জাতীয় দলের হয়ে সর্বশেষ ১৭ ম্যাচের ১৬টিতেই গোল পেলেন। কিন্তু হলান্ডের গোলও শেষ পর্যন্ত নরওয়েকে পয়েন্ট এনে দিতে পারেনি।
‘এ’ লিগে চতুর্থ গ্রুপে ২ ম্যাচই জিতে শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নরওয়ে। একই গ্রুপ থেকে অন্য ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারায় ডেনমার্ক। নরওয়ের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে ২ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া ডেনমার্ক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category