• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

হাত না মিলিয়ে ইসরায়েলকে ৩-০ গোলে হারাল আয়ারল্যান্ড

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: দুই দল নেশনস লিগে একই গ্রুপে পড়ার পরই বিতর্কের শুরু। সেটা গত ফেব্রুয়ারিতে। ইসরায়েলের বিপক্ষে না খেলার দাবি উঠেছিল তখন থেকে। ভোটাভুটিতে সিদ্ধান্ত নিয়ে আয়ারল্যান্ড ম্যাচটি খেলে প্রতিবাদও জানিয়ে রাখল ফুটবলের ভাষায়, ২৫ মিনিটের মধ্যে ইসরায়েলের জালে ৩ গোলে! হাঙ্গেরির নগেরদেই স্টেডিয়ামে ওই ২৫ মিনিটের আগেও ঘটে গেছে অনেক কিছু।
এই ম্যাচের সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন মন্তব্য করেন, ‘আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’ কড়া জবাব আসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) থেকে। হালগ্রিমসনের মন্তব্যকে ‘অজ্ঞতা ও মূর্খতা’ বলা হয়। ওদিকে দেশের জাতীয় দলের কোচের পক্ষ নিয়ে আইএফএর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন।
‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ নামে একটি প্রেশার গ্রুপ আয়ারল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচটি না খেলার আহ্বান জানায়। আয়ারল্যান্ডের কয়েকজন খেলোয়াড়েরও মনে মনে একই ইচ্ছা ছিল। এর মধ্যে আয়ারল্যান্ডের গোলকিপার গ্যাভিন বাজুনু ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেন। আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই), কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে চার ঘণ্টার বৈঠক শেষে ভোটাভুটিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেয় হালগ্রিমসনের দল। কালো বাহুবন্ধনী পরে মাঠে নামার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
তারপর হাঙ্গেরির ডেব্রেসেনে এই মাঠেও ঘটে গেল অনেক কিছু।
ইসরায়েলের জাতীয় সংগীত বাজার সময় মাঠে মাথা নিচু করে রেখেছিলেন আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা। তাঁদের ডাগআউটেও একই দৃশ্য। জাতীয় সংগীত শেষে দুই দলের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে হাতও মেলাননি। শুধু তা–ই নয়, আয়ারল্যান্ডের অধিনায়ক দারা ও’শেয়া এবং ইসরায়েলের অধিনায়ক মানোর সলোমনের মধ্যে পতাকা বিনিময় হয়নি এবং তাঁরা হাত মেলাননি। আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছিলেন গোলেও।
২৫ মিনিটে তৃতীয় গোলের পর আয়ারল্যান্ড অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাক ময়লান বাহুবন্ধনী খুলে চুমু খান। পরে চুমু খান জার্সিতে আয়ারল্যান্ডের ব্যাজেও। এই কালো বাহুবন্ধনী পরার সিদ্ধান্ত নিয়ে গত শনিবার এফএআই প্রধান নির্বাহী ডেভিড কুরেল বলেন, ‘(গাজা) সংঘাতে প্রাণ হারানো সবার স্মরণে’ এই প্রতীকী সম্মান।
১২ মিনিটের এক ঝড়ে ইসরায়েলের জালে ৩টি গোল করে আয়ারল্যান্ড। ১৩ মিনিটে ট্রয় প্যারটের পর ১৬ মিনিটে গোল করেন অ্যাডাম ইদাহ। নিজেদের গ্রুপ থেকে দুই ম্যাচে এটি প্রথম জয় আয়ারল্যান্ডের। তাদের খেলোয়াড়েরা মাঠে ওয়ার্মআপের সময় গ্যালারিতে অল্প কিছুসংখ্যক ইসরায়েলি সমর্থকদের ভেতর থেকে উসকানিমূলক কথা বলা হয়। এফএআই এর আগে জানিয়েছিল, আয়ারল্যান্ড সমর্থকদের কাছে এই ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি। কিন্তু গ্যালারিতে কিছুসংখ্যক আয়ারল্যান্ড সমর্থককে দেখা গেছে।
লিগ ‘বি’-তে তৃতীয় গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড। অন্য ম্যাচে কসোভোকে ৩-১ গোলে হারিয়ে এই গ্রুপের শীর্ষে ৬ পয়েন্ট পাওয়া অস্ট্রিয়া। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে কসোভো। গোল ব্যবধানে তারা আইরিশদের চেয়ে এগিয়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category