• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

জাপানে বৃষ্টি কাটিয়ে রোদ, সেমিফাইনাল নিয়ে স্বস্তির আশা রাব্বির

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: এশিয়ান গেমস ছাপিয়ে আলোচনায় ছিল বৃষ্টি। একের পর এক ম্যাচ ভেসে যাওয়ায় প্রশ্ন উঠেছিল, কাল বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল আদৌ মাঠে গড়াবে তো? নাগোয়ার আবহাওয়ায় বুধবার অবশ্য এসেছে স্বস্তির বার্তা। সকালে আকাশে উঠেছে রোদ, করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনও করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে করোগি স্পোর্টস পার্কের ক্রিকেট মাঠ এখনো পুরোপুরি শুকায়নি।
বৃষ্টির কারণে পুরুষ ক্রিকেটের চারটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। ফলে বৃহস্পতিবারের সেমিফাইনাল নিয়ে শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। তবে বুধবারের রোদ দেখে আশাবাদী বাংলাদেশ দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। জাপানে আসার পর বুধবারই প্রথম রোদের দেখা পেয়েছেন তারা। মাঠে অনুশীলন করতে পেরে স্বস্তিও মিলেছে রাব্বির কণ্ঠে। তিনি বললেন, ‘জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এ রকম থাকলে আগামীকাল একটা ভালো খেলার আশা করছি।’
বৃষ্টির কারণে জাপানে এসে সেভাবে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। অথচ প্রস্তুতি ও ফোকাস ধরে রাখতে নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ। রাব্বি জানালেন, মাঠের অনুশীলন না হলেও নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন তারা। ‘প্র্যাকটিস সেভাবে হয়নি, মানসিকভাবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। নেট অনুশীলন করেছি, ফুটবল মাঠে খেলেছি।’
এর মধ্যে অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হচ্ছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনো জাপানে কোনো ম্যাচ খেলতে পারেনি। ক্রিকেটে উইকেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুশীলনের আগে উইকেট দেখে রাব্বির মনে হয়েছে, সেটি ভালোই আছে। ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’
সেমিফানইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ শক্তির দল পাঠালেও পাকিস্তান পূর্ণাঙ্গ জাতীয় দল দেয়নি। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না রাব্বি। ‘নড়বড়ে দল বলব না। তারাও ভালো দল, আমরা নিজেদের সেরাটা খেলতে চাই। যারা ভালো খেলবে, তারাই জিতবে। পরিকল্পনা তো সব ম্যাচ নিয়েই থাকে। আমরা আমাদের পরিকল্পনা নিয়েই নামব।’
পাকিস্তানকে হারাতে পারলে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হবে বাংলাদেশের। আর হারলে ব্রোঞ্জের জন্য লড়তে হবে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ফাইনালে খেলবে। পাকিস্তান পূর্ণ শক্তির দল না হলেও দলে কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছেন।
বাংলাদেশ গত এশিয়ান গেমসে হাংজুতে জিতেছিল ব্রোঞ্জ পদক। সেই পদক জয়ের নায়ক ছিলেন ইয়াসির আলী রাব্বি। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে পদক এনে দিয়েছিলেন তিনি। এবারও তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাব্বির ব্যাটের দিকে থাকবে বাড়তি নজর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category