• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : এশিয়ান গেমসে নারীদের নবম স্থান নির্ধারণী ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হয়েছে। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিল। পেনাল্টি শুট আউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে নবম হয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমস শেষ করে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ আক্রমণাত্মক হকি খেলে। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আইরিন আক্তার রিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন বাংলাদেশের লিমা আক্তার। বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নেয় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ১-১ ব্যবধানে দলকে সমতায় ফেরান তৌ লি মিন। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চরম স্নায়ুচাপ ধরে রেখে বাংলাদেশ জয় নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category