• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

রোনালদোকে নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই পর্তুগাল কোচের

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আবর্তিত পর্তুগাল দল তাকে ছাড়াই টানা দুটি ম্যাচ জিতেছে। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন নিয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন সিআরসেভেন। তবে এই ইস্যুতে দলে কোনো ফাটল ধরেনি, জোর দিয়ে বললেন কোচ।
উয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ডেনমার্কের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে ৪-২ গোলে জিতেছে পর্তুগাল। ম্যাচ শেষে স্বাভাবিকভাবে রোনালদোকে ঘিরে বিতর্ক নিয়ে প্রশ্ন শুনলেন জেসুস। তিনি জানালেন, বর্তমান ইস্যুতে দলে কোনো বিভক্তি তৈরি হয়নি।
পর্তুগিজ সংবাদপত্র আ বোলা-য় প্রকাশিত মন্তব্য অনুযায়ী ম্যাচ শেষে জেসুস বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে জয়, স্বাভাবিকভাবেই। এটি আমাদের তৃতীয় ম্যাচ এবং আমার মনে হচ্ছে দল প্রতি ম্যাচেই উন্নতি করছে। আমরা ম্যাচগুলোর বিশ্লেষণের মাধ্যমে উন্নতি করি, যার ফলে পরবর্তী ম্যাচে রক্ষণ ও আক্রমণ উভয় ক্ষেত্রেই দল আরও ভালো পারফরম্যান্স উপহার দেয়।’
তিনি আরও যোগ করেন, ‘এখানে ৪-২ ব্যবধানে জয় পাওয়া মোটেও সহজ নয়। ডেনমার্ক একটি বড় দল, যাদের সামলানো বেশ কঠিন। তাদের কারিগরি দক্ষতা চমৎকার এবং সেট পিসে তারা দারুণ শক্তিশালী। আর আমরা রক্ষণভাগে আবারও সেই দিকটিতে যথেষ্ট ভালো খেলেছি।’
খেলোয়াড়রা যেভাবে হাই-প্রেসিং সামলেছে তার প্রশংসা করেছেন জেসুস, ‘প্রেসিং আমার ভীষণ পছন্দ হয়েছে এবং রক্ষণে প্রেসিং করার ওপর দল যেভাবে আস্থা রেখেছে, সেটাও দারুণ। এই ধারায় ফুটবল খেলা বেশ জটিল।’
দল তার কথা মেনে চলছে কি না এমন প্রশ্নের জবাবে খেলোয়াড়রা তার নিয়ন্ত্রণে রয়েছে বলে অস্বীকার করেছেন জেসুস। বরং তার প্রতি তার দলের আস্থার কথা শোনালেন, ‘আমার মুঠোয় কোনো দল নেই। আমার এমন একটি দল আছে যারা কোচের ভাবনায় বিশ্বাস রাখে। তারা আমার ভাবনায় বিশ্বাসী, আর তাদের দারুণ ব্যক্তিগত দক্ষতা থাকায় বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়।’তিনি আরও বলেন, ‘আর এর মানে যদি দাঁড়ায় যে দল আমার হাতের মুঠোয় আছে, তবে হ্যাঁ—তা আছে। কারণ তারা আমার এবং আমার ভাবনার সঙ্গে হাত মিলিয়ে পথ চলে।’
ডেনমার্ক ম্যাচের একদিন আগে রোনালদোর ক্যাম্প ছাড়া প্রসঙ্গে প্রশ্ন উঠলে জেসুস বলেন, ‘পরবর্তী ম্যাচের পর আমরা দেখব কী হয়। ততক্ষণ পর্যন্ত আমি পরের ম্যাচ নিয়ে ভাবতে চাই, ঠিক যেভাবে আজকের ম্যাচ নিয়ে ছিলাম।’
দলের প্রাণভোমরা রোনালদো। এভাবে তার ক্যাম্প ছেড়ে চলে যাওয়া পর্তুগালের জন্য আসলেই বিরাট ধাক্কা। মাঠে এর প্রভাব না পড়লেও ড্রেসিংরুমে এক ধরনের গুমট পরিস্থিতি থাকা স্বাভাবিক। এমন অবস্থাতেও মনোযোগ ধরে রাখা কঠিন। রোনালদোকে নিয়ে কোনো ধরনের উদ্বেগ থাকার কথা উড়িয়ে দিলেন পর্তুগিজ কোচ, ‘আমার জন্য মনোযোগ ধরে রাখা কঠিন নয়। আপনারা কি জানেন, আমার জন্য কোনটি কঠিন। ভেতরে কী চলছে সেটা না বোঝা, আমার খেলোয়াড়দের কীভাবে কোচিং করতে হয় সেটা না জানা। এটাই আমার জন্য কঠিন। আর বাকি সব শূন্য।’ দলের মধ্যে একতার গুরুত্ব নিয়ে নিয়ে জোরালো বক্তব্য দিলেন জেসুস, ‘ব্যাপার হলো আমাদের কী করতে হবে। এই বিষয়গুলো কখনও দলে বিভক্তি তৈরি করেছিল না, করেনি এবং আমাদের বিভক্ত করবেও না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category