• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’

ত্রিশালে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, ছোট ভাই স্ত্রীসহ পলাতক

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মো. নুরুল আমিন, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশালে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। এ ঘটনার পর ছোট ভাই স্ত্রীসহ পলাতক রয়েছে। জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া এরাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সাথে মেজ ছেলে মাজহারুল ইসলামের সাথে দীর্ঘ দিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল এবং মাজহারুল তার বড় ভাই এনামুল হককে প্রায়ই হত্যার হুমকি দিত। বৃহস্পতিবার সন্ধ্যার পর হতে এনামুল হকের সন্ধ্যান না পাওয়ায় পরদিন শুক্রবার সকাল সাতটার দিকে বাড়ির পাশে জলপাই গাছে এনামুল হকের ঝুলন্ত লাশ দেথতে পেয়ে এলাকবাসি পুলিশকে খবর দিলে ত্রিশাল থানার এস আই আলআমিন সঙ্গীয়ফৌর্স নিয়ে লাশ উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ত্রিশাল থানার এস আই আলামিণ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম- স্ত্রী পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category