• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

রোনালদোর সমালোচনায় সাবেক পর্তুগিজ তারকা অ্যান্তোনিও সিমোয়েস

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: কোচ জর্জে জেসুসের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিভেদটা আরও আগে থেকেই স্পষ্ট। দলের প্রয়োজনে অনুযায়ী এই তারকাকে ব্যবহার করতে চেয়েছিলেন পর্তুগালের কোচ। তবে তা পছন্দ হয়নি সিআরসেভেনের। রাগ দেখিয়ে তার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনা বেশ আলোচিত। ওই ঘটনায় রোনালদোর সমালোচনা করতে গিয়ে কিংবদন্তি পেলে-ম্যারাডোনার প্রসঙ্গ টেনেছেন সাবেক পর্তুগিজ তারকা অ্যান্তোনিও সিমোয়েস।
বেনফিকার কিংবদন্তি স্ট্রাইকার এবং ১৯৬৬ বিশ্বকাপে ইউসেবিওর সতীর্থ সিমোয়েস রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান। তবে তার মতে, দলের প্রতি আরও বেশি দায়িত্বশীল ও সমন্বিত মানসিকতা দেখাতে হবে এই তারকাকে। কারণ কখনও কখনও রোনালদোকে এমন মনে হয় যে তিনি ‘আত্মকেন্দ্রিক এবং শুধু নিজের কথাই ভাবছেন’।
মেসির মতো সিআরসেভেনকে সম্মানজনক বিদায় জানাতে বললেন সিমোয়েস। একইসঙ্গে পেলে-ম্যারাডোনার প্রসঙ্গ টেনে এমন বিব্রতকর পরিস্থিতি এড়ানোরও আহবান সাবেক এই তারকার, ‘দেখুন, মেসি কীভাবে তার ক্যারিয়ার শেষ করছেন। ক্রিশ্চিয়ানোকে একইভাবে তার ক্যারিয়ার শেষ করতে হবে। দেশের প্রতি, ক্রিস্টিয়ানোর প্রতি এবং (কোচ) জেসুসের প্রতি এটাই আমার প্রস্তাব। এটা করুন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের সবারই একটা সময় শেষ হয়ে আসে। আমি ইউসেবিও নামের এক রাজার সঙ্গে খেলেছি, পেলের মতো এক রাজার সঙ্গে সময় কাটিয়েছি, ম্যারাডোনা এবং আরও অনেকের সঙ্গে থেকেছি। কিন্তু কোনো রাজাকে ঘিরে এমন কিছু আমি কখনও দেখিনি।’
ফিফা সদ্য সমাপ্ত আন্তর্জাতিক উইন্ডোতে উয়েফা নেশন্স লিগের ম্যাচ চলাকালে পর্তুগালের প্রধান কোচ জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। পরে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, শাস্তি হলে তা মেনে নেবেন। তবে একইসঙ্গে স্পষ্ট করেন, কোচের সঙ্গে তার মতবিরোধ রয়েছে এবং জেসুস তার ‘কথা রাখেননি’ বলেও অভিযোগ তোলেন।
ঘটনার সূত্রপাত জেসুসের সিদ্ধান্ত পরিবর্তনকে কেন্দ্র করে। ফিফা আন্তর্জাতিক বিরতির চার ম্যাচের মধ্যে প্রথম ও চতুর্থ ম্যাচে রোনালদোকে খেলানোর পরিকল্পনা ছিল কোচের। কিন্তু দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয়ার্ধে রোনালদোকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন তিনি। রোনালদোকে ওয়ার্মআপেও পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। এতে ক্ষুব্ধ হন পর্তুগিজ তারকা।
সিমোয়েসের মতে, রোনালদোকে বুঝতে হবে যে ম্যাচের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ে তাকে ব্যবহার করা হতে পারে। কোচকেও দলের প্রয়োজন অনুযায়ী তার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। একইসঙ্গে সাবেক এই তারকা অভিযোগ করেন, রোনালদো দীর্ঘদিন ধরেই এমন বার্তা দিয়ে আসছেন যে পর্তুগাল জাতীয় দলের চেয়ে তার ব্যক্তিগত স্বার্থই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সিমোয়েস বলেন, ‘সে খেলতে চাইলে কোনো সমস্যা নেই। কিন্তু তাকে এটাও বুঝতে হবে, খেলতে চাওয়ার অর্থ এই নয় যে প্রতিটি ম্যাচে বা নিজের ইচ্ছামতো সবকিছুতেই তাকে খেলতে হবে। তাকে এটা বুঝতে হবে। তার প্রধান ও প্রাথমিক লক্ষ্য হলো ১০০০ গোল করা। এরপর আসে খেলা, বল, দেশ এবং মানুষ। সে কিছুদিন ধরেই এটি দেখিয়েছে এবং এখন বিষয়টি পরিষ্কার যে সে জাতীয় দলের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেয়।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category