• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মেসির মতো বিদায় রোনালদোরও প্রাপ্য : গ্যারি লিনেকার

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: দুজনেই কিংবদন্তি। কিন্তু জাতীয় দলের জার্সিতে তাঁদের ছবিটা এখন দুই রকম। লিওনেল মেসি মহাসমারোহে সবার ভালোবাসা নিয়ে বুধবার সকালে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে চলছে বিতর্ক। কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে আকস্মিকভাবে চলে যাওয়ার পর পর্তুগালের জার্সিতে রোনালদোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়।
অথচ দুই কিংবদন্তিই নিজেদের প্রতিভায় আনন্দে ভাসিয়েছেন কয়েক প্রজন্মকে। ব্যাপারটা তাই ভালো লাগছে না ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের। রোনালদোর ক্যারিয়ার তিক্ততার মধ্য দিয়ে শেষ হওয়াটা সাবেক ইংলিশ স্ট্রাইকারের চোখে দুঃখজনক ব্যাপার।
পর্তুগাল শিবির ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গত মঙ্গলবার এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। গত সপ্তাহে হুট করে দল ছাড়ার জন্য কোচ জর্জ জেসুসকে প্রতিশ্রুতি ভাঙার দায়ে অভিযুক্ত করেন রোনালদো। ওদিকে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে গোল করার পাশাপাশি দুটি গোল করান মেসি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়লগ্নে মেসি যে ভালোবাসা পেয়েছেন সেটা অবিশ্বাস্য। আর্জেন্টাইনরা যেন নিজেদের একসূত্রে গেঁথেছিলেন বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। বিশ্বের আনাচকানাচে ছড়িয়ে–ছিটিয়ে থাকা সমর্থকেরাও ভালোবাসামাখা অভিনন্দন জানান এই কিংবদন্তিকে। লিনেকার মনে করেন, এমন বিদায় প্রাপ্য আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদোরও।
স্টামফোর্ড ব্রিজে ‘লিডার্স উইক’ স্পোর্টস ইন্ডাস্ট্রি কনফারেন্সে সাংবাদিকদের লিনেকার বলেন, ‘বিষয়টি কিছুটা দুঃখজনক বলেই আমার মনে হয়, কারণ তিনি (রোনালদো) এতটাই দুর্দান্ত এক খেলোয়াড়। পাঁচ বা দশ বছর পর কেউ এই ঘটনার কথা মনে রাখবে না। আমরা শুধু মনে রাখব তিনি কতটা মহান ছিলেন। মেসির বিদায়টা ছিল ভীষণ সুন্দর। ক্রিস্টিয়ানোও ঠিক একই রকম বিদায় পাওয়ার যোগ্য।’নিজেদের বর্ণিল ক্যারিয়ারের একটা বড় সময়জুড়ে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ের মুকুটের জন্য লড়াই করেছেন রোনালদো ও মেসি। ৪১ বছর বয়সী রোনালদোর পাঁচটি ব্যালন ডি’অর জয়ের বিপরীতে মেসি আটবার জিতেছেন এই ট্রফি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category