• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

লালমনিরহাটে ট্রাকের চাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া ২ নারী নিহত

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ​লালমনিরহাট : লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে প্রাতঃভ্রমণে বের হয়ে বেপরোয়া গতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার ফকিরের তকেয়া (বালাপাড়া ৩নং ওয়ার্ড) কালভার্টের ওপর এই দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ফজিলা বেগম ও জহিলা বেগম।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে শনিবার ফজরের নামাজ শেষে ওই দুই নারী প্রতিদিনের মতো মহাসড়কের পাশে হাঁটতে বের হন। এ সময় রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
​নিহতদের বিষয়ে স্থানীয় বাসিন্দা কাউসার মাহমুদ জানান, ওই দুই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একজনের কিডনির সমস্যা এবং অপরজনের ডায়াবেটিস থাকায় চিকিৎসকের পরামর্শেই তারা নিয়মিত সকালে হাঁটাহাঁটি করতেন।
সড়কের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের এই অংশটি বেশ সরু। এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। সরু রাস্তা এবং চালকদের বেপরোয়া গতির কারণেই এখানে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এই মহাসড়কটিতে গত দুই বছরে আজকের নিহত দুজনসহ মোট ৪৮ জনের প্রাণ ঝরেছে।
​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category