• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা ৬৬৬ কোটি টাকা: যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের নির্দেশ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে? মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেয়া বন্ধ করে দেয়? অন্দরসজ্জায় সবুজ গাছেই বদলে যাবে ঘরের চেহারা চার দিনের রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও: ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার ও রববার (১০ ও ১১ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, সংগৃহীত তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোস্তফা শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
আয়োজকেরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category