• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা ৬৬৬ কোটি টাকা: যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের নির্দেশ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে? মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেয়া বন্ধ করে দেয়? অন্দরসজ্জায় সবুজ গাছেই বদলে যাবে ঘরের চেহারা চার দিনের রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, ডাকাতি, দস্যুতা ও বিভিন্ন মামলার আসামিসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একজনের কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিও রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২২ জন মাদকসেবী, মাদক মামলায় একজন, বৈষম্যবিরোধী আইনের মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জন, ডাকাতির মামলায় দুজন, দস্যুতার মামলায় দুজন এবং শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একজন রয়েছেন। মাদক মামলায় ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছেন উপজেলার পূর্ব সনমান্দি এলাকার মো. আলী হোসেন (৪৫)। ডাকাতির মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন পিরোজপুর ও ছোট নোয়াগাঁও এলাকার আবিদুল হাসান মিরাজ ওরফে আবিদ (২৪) ও জিয়াম (২৪)। দস্যুতার মামলায় গ্রেফতার হয়েছেন, ভোলার লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া এলাকার মো. রমজান এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গদারভাজন্দী এলাকার শামীম শেখ (৩৯)।
এ ছাড়া বৈষম্যবিরোধী আইনের মামলায় সোনারগাঁয়ের লাধুরচর এলাকার মো. রিপন মিয়াকে (৫৯) গ্রেফতার করা হয়েছে।শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের মো. মোশাহিদুল ইসলাম (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি সোনারগাঁয়ের বারদী এলাকার একটি মাদ্রাসায় কর্মরত ছিলেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয় আসামি হলেন মো. মোক্তার হোসেন (৪৪), মো. তাওলাদ হোসেন (৪৭), মো. লিটন (৪৩), জাকির (৫৫), মো. ইমরান হোসেন ও মো. বাবু।তাঁদের মধ্যে কয়েকজন মোগরাপাড়া, দমদমা, নাজিরপুর, আমিনপুর ও কাঁচপুর এলাকার বাসিন্দা।এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেফতার ২২ জনের মধ্যে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার পাশাপাশি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, নরসিংদী, বগুড়া ও কুমিল্লাসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category