• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুর সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

প্রভাত রিপোর্ট / ৩৩১ বার
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি নির্বাচন–২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় অতিক্রান্ত হওয়ার পর যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয় নির্বাচনী বোর্ড সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে নিম্নোক্ত প্রার্থীগণকে বৈধ ঘোষণা করা হয়েছে —
সাধারণ অভিভাবক সদস্য পদে: ১️.এস. এম. আসাদুজ্জামান (ভোটার নং ১২০) ২️.মোঃ আলিম মোল্লা (ভোটার নং ১১২) ৩️. মোঃ ইলিয়াস খান (ভোটার নং ২৮৫)
৪️.মোঃ মাহাবুব খান (ভোটার নং ২৬৯) ।সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে:তানজিলা খানম (ভোটার নং ৭৫)।
শিক্ষক প্রতিনিধি পদে: ১️.আব্দুল লাহেল মাহমুদ (ভোটার নং ০৭) ২️. প্রীতিশ কুমার সাহা (ভোটার নং ০৩)। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে:বিউটি রানী সিকদার (ভোটার নং ০৫)।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।
উল্লেখ্য যে এর পুর্বে মোঃ মাহাবুব খান গত ৫ অক্টোবর নাজিরপুর শহীদ জিয়া কলেজে ও অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। মোঃ মাহবুব খান বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এবং এ দুটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং যাতায়াতে কোনো সমস্যা না হয় এব‍্যাপারে তিনি কাজ করবেন বলে জানান ।
বিদ্যালয় এলাকায় নির্বাচনকে ঘিরে অভিভাবক ও শিক্ষক মহলে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও