• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে পিরোজপুরে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১৮৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন এবং করণীয়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার । এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, যা রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও সাইবার সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ উভয়ের প্রযুক্তি প্রশিক্ষণ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সফল চারজন পুরুষ ও আটজন গ্রামীণ নারী প্রযুক্তি-নির্ভর সহিংসতার অভিজ্ঞতা ও প্রতিরোধের উপায় তুলে ধরেন।
শেষে প্রযুক্তি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও