• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
গ্রেডিং ব্যবস্থা নেই রিক্রুটিং এজেন্সির, যাচাইয়ে বিদেশ গমনেচ্ছুদের ভোগান্তি নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ ১ লাখ ৫৫ হাজার : প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও সদরের ইউএনও’র প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশ পাঠাবো: প্রবাসী কল্যাণমন্ত্রী ‘স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আসবে, যাতে একটা রোগীকেও ভারতে যেতে না হয়’ চালকের আচরণ ও ফিটনেসের কথা বললে গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

রাণীনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলের দীর্ঘ লড়াই-সংগ্রাম ও আদর্শের পতাকাকে সমুন্নত রাখতে উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজুল আলম সিরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর-আত্রাই (নওগাঁ-৬) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম (রেজু)
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির অন্যতম সদস্য আল ফারুক জেমস এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর এ কে এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল; ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল; যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল ও মো. মাজেদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category