• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
গ্রেডিং ব্যবস্থা নেই রিক্রুটিং এজেন্সির, যাচাইয়ে বিদেশ গমনেচ্ছুদের ভোগান্তি নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ ১ লাখ ৫৫ হাজার : প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও সদরের ইউএনও’র প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশ পাঠাবো: প্রবাসী কল্যাণমন্ত্রী ‘স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আসবে, যাতে একটা রোগীকেও ভারতে যেতে না হয়’ চালকের আচরণ ও ফিটনেসের কথা বললে গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত স্পোর্টস: জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির। আইকন ক্রিকেটার হিসেবে আগেই তারা বেছে নিয়েছিল জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এরপর নিলাম থেকে লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হকসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পেয়েছে ওয়ালটন। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় ডি-থ্রি ট্রফির নিলাম। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার পরিচালনায় নিলামে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ২৬৯ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের সঙ্গে নিলাম থেকে আরও ২২ জন করে ক্রিকেটার বেছে নেয় দলগুলো। ফলে প্রতিটি দলের স্কোয়াড হয়েছে ২৩ সদস্যের।
ওয়ালটনের বড় নামগুলোর একটি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে নিতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাসকে নিয়েছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে। অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের জন্য খরচ হয়েছে ৮০ লাখ পয়েন্ট।
এ ছাড়া স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, তরুণ ক্রিকেটার আরিফুল ইসলামকে ৬২ লাখ, পেসার ইকবাল হাসান ইমনকে ৬৬ লাখ, অলরাউন্ডার সামিউন বাসির রাতুলকে ৫৪ লাখ এবং অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন। রনি তালুকদারকে দলে নিতে খরচ হয়েছে ৩০ লাখ পয়েন্ট। হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে নেওয়া হয়েছে ৩২ লাখ পয়েন্ট করে।
মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, লিটনের আক্রমণাত্মক ব্যাটিং, তাসকিনের গতি এবং মুমিনুলের অভিজ্ঞতাকে দলের বড় শক্তি হিসেবে দেখছে ওয়ালটন। পাশাপাশি নাসুমের স্পিন কাজে লাগিয়ে তিন সংস্করণেই ভালো করতে চায় দলটি।
ওয়ালটনের কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘নিলামের কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ ছিল। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে।’
নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। দল গঠন নিয়ে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, ‘সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।’
মিরাজ ও লিটনের অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। তাদের মতো ক্রিকেটার দলে থাকলেও এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি ওয়ালটন। আবদুর রাজ্জাক জানিয়েছেন, দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক নির্বাচন করা হবে।
কোচ হিসেবে নতুন দায়িত্ব উপভোগ করছেন বলেও জানিয়েছেন রাজ্জাক। ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা, মাঠের কাছাকাছি সময় কাটানো এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগকে আনন্দের বলে মনে করেন তিনি। তবে ব্যক্তিগত ভালো লাগার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন এবং দলকে ভালো ফল এনে দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সাবেক এই স্পিনার।
ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category