জীবন মাহমুদ ডাবলু, কুষ্টিয়া: ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে বুধবার ( ২৮ অক্টোবর ) জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ায় জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রটির উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। ঢাকার তেজগাঁও ভূমি ভবন ও পুরানা পল্টনের নাগরিক ভূমিসেবা কেন্দ্রের আদলে এ কেন্দ্র চালু করা হয়েছে।
এই কেন্দ্র থেকে যা যা সেবা পাওয়া যাবে: বিনামূল্যে ভূমিসেবার আবেদন, সরকার নির্ধারিত ফি পরিশোধ, অনলাইনে অভিযোগ দাখিল । এছাড়াও সরকার নির্ধারিত ফি অনলাইনে বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যাবে।
সেবার সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নাগরিকদের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এটি ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন,কুষ্টিয়ার অন্যতম মাইলফলক।