• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
ঋণের ১২২১ কোটি টাকা লোপাট : সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে ৩ মামলা শীতকালীন সবজি বাজারে এলেও দামে প্রভাব পড়েনি ভ্যাট আদায়ে স্থবিরতা, দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই দেখিয়েছে শূন্য রিটার্ন আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী ‘দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে’ আশা করি গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি কার্যকর করার দাবি বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

‘দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে’

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই একটি অপশক্তি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় খাত পোশাক খাতকে অস্থিতিশীল করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে এবং ফ্যাক্টরিগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা এ ধরনের ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে। যার কারণে আমাদের সচেতন থাকতে হবে। তিনি সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, নিষিদ্ধ সংগঠনটির কথিত ফ্যাসিস্ট দোসর দালালরা আবার বাংলাদেশকে পাশের একটি দেশের ইন্দন মদদে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে লিপ্ত রয়েছে। এছাড়াও যেসব ধর্ম ব্যবসায়ীরা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল, সে অপশক্তিরাও আবার নতুন করে কথিত ফ্যাসিস্ট সরকারের সাথে মিলে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। তারা ননইস্যুকে ইসু করে অযৌক্তিকভাবে আন্দোলন করে পুরো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না, কারণ জনগণ অত্যন্ত সচেতন। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করা যাবে না।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ। এর আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পুকুরে মাছের পুনা অবমুক্ত করেন এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category