• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল হলে বদলে যাবে আর্থসামাজিক চিত্র: বিডা চেয়ারম্যান

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চাঁদপুর : চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হলে নতুন বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের আর্থসামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম ঈশানবালা চর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি চরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান ঈশানবালা চরের ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা এবং শিল্পকারখানা স্থাপনের উপযোগিতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
আশিক মাহমুদ বলেন, ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হলে এ অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। গড়ে উঠবে বিভিন্ন শিল্পকারখানা, সৃষ্টি হবে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ। এতে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। তিনি আরও বলেন, চরাঞ্চলের অন্যতম বড় সমস্যা বিদ্যুৎ সরবরাহ। এ সমস্যা সমাধানে কৃষিজমির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি এগ্রোভোল্টাইক সোলার ব্যবস্থা স্থাপনের প্রস্তাবনা বিবেচনা করা যেতে পারে। এ ব্যবস্থায় একই জমিতে কৃষিকাজ পরিচালনার পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ফলে কৃষি উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি বিদ্যুতের চাহিদা পূরণেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
ঈশানবালা চরকে ঘিরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category