• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

মধ্যরাতে যাত্রাবাড়ীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: মধ্যরাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণে কেঁপে উঠেছে যাত্রাবাড়ী। একই স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের উচ্চশব্দে আতঙ্কও ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার দিবাগত রাত ১টার পরপরই এসব বিস্ফোরণ ঘটে।
যাত্রাবাড়ী থানার কর্তব্যরত অফিসার এসআই সালাউদ্দিন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছেন। আশপাশের সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।
আমরা জানতে পেরেছি, মোটরসাইকেলে করে দু’জন ব্যক্তি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি।
এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ তারা চৌরাস্তা মোড়ে ককটেল বিস্ফোরণের আওয়াজ পান। একইসঙ্গে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে করে লোকজনের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে। পরে সেখানে পুলিশও উপস্থিত হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category