• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

টরন্টো এফসিকে ৪-১ গোলে হারাল সুলিভান ব্রাদার্সের ফিলাডেলফিয়া ইউনিয়ন

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : নভেম্বর উইন্ডোর জন্য ঘোষিত যুক্তরাষ্ট্র জাতীয় দলের স্কোয়াডে যথারীতি জায়গা ধরে রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ১৭ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান। ক্লাবের জার্সিতে দারুণ পারফরম্যান্সের পর জাতীয় দলেও তার তিনি ছিলেন প্রাণবন্ত। আবারও আন্তর্জাতিক ম্যাচে নামার আগে ফিলাডেলফিয়া ইউনিয়ন সুলিভানময় একটি ম্যাচ দেখেছে। যেখান কাভান জোড়া এবং বড় ভাই কুইন এক গোল ও দুই অ্যাসিস্ট করেছেন।
সুলিভান ব্রাদার্সের স্মরণীয় ম্যাচটিতে টরন্টো এফসিকে ৪-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই জয়ে তারা এমএলএস কাপ প্লে-অফের তিন ম্যাচ সিরিজে সরাসরি জায়গা নিশ্চিত করেছে। একই ম্যাচে একই ক্লাবের হয়ে দুই ভাইয়ের গোল করার ঘটনা এমএলএসের ইতিহাসে এটি তৃতীয়বার। এর আগে ওই কীর্তি গড়েছিলেন গঞ্জালো ও ফেদেরিকো হিগুয়েইন এবং দিয়েগো ও ইয়িমি চারা।
ম্যাচের ২৮ মিনিটে কাভান সুলিভানের গোলে লিড নেয় ফিলাডেলফিয়া। আক্রমণটি শুরু করেছিলেন কুইন সুলিভান। তার ক্রস থেকে ইন্ডিয়ানা ভাসিলেভ বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক উইলিয়াম ইয়ারবোরোকে পজিশন ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করেন। এরপর কাভানের উদ্দেশে বল বাড়িয়ে দিলে তিনি ফাঁকা জালকে সেটির ঠিকানা বানান।
৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন কুইন সুলিভান। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে জর্জে মিহাইলোভিচের কর্নার থেকে হেডে গোল করে টরন্টোকে ম্যাচে ফেরান জশ সার্জেন্ট। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফিলাডেলফিয়ার ব্যবধান ৩-১ করেন কাভান। ব্রুনো দামিয়ানির হেডে বল পেয়ে পাল্টা আক্রমণ শুরু করেন কুইন। এরপর পেছন থেকে ছুটে আসা কাভানের উদ্দেশে বল বাড়িয়ে দিলে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে তা জালে পাঠান।
৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন দামিয়ানি। ফিলাডেলফিয়া (১৪ জয়, ১২ হার, ৮ ড্র) ক্লাব ইতিহাসে দশমবারের মতো এবং গত ৯ মৌসুমে অষ্টমবারের মতো এমএলএসের প্লে-অফে জায়গা নিশ্চিত করেছিল আগেই। ৫০ পয়েন্ট নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category