• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

সাভার-আশুলিয়ার ১৫ মামলায় গ্রেফতার কেউ শ্রমিক না: রেঞ্জ ডিআইজি

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার: এ পর্যন্ত আশুলিয়া ও সাভার এলাকায় প্রায় ১৫টি মামলা রুজু হয়েছে। এসব এলাকায় শতাধিক গ্রেফতার আছে। কিন্তু গ্রেফতারদের মধ্যে কেউই শ্রমিক না, সবাই ক্রাইসিস সৃষ্টিকারী বলে জোনিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। রবিবার (৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিআইজি বলেন, আপনারা নিজেরাও ঘুরছেন, দেখছেন। রেঞ্জ ডিআইজি হিসেবে আমি বলব যে, গাজীপুর ও নারায়ণগঞ্জ কোথাও নেগেটিভ কোনো কিছু শোনা যায়নি। ফ্যাক্টরিতে ঢুকে যথারীতি শ্রমিক তাদের কাজকর্ম অব্যাহত রেখেছেন। আপনারা জানেন, আমাদের মজুরি বোর্ড গঠন হয়েছে এই মাসের ১ তারিখে। এরপর মজুরি বোর্ড প্রথম বৈঠক করে তাদের ব্রিফ করেছে। শ্রমিকদের নিয়ে আমরা সাভার-আশুলিয়া এলাকায় বসেছিলাম। তারা বলেছেন, এই আন্দোলন আসলে তাদের না। কারণ তাদের যে দাবি ছিল সেগুলোর প্রতি সরকার অত্যন্ত সহানুভূতিশীল। বর্তমান সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকদের বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সরকার চিন্তা করে। শ্রমিক যদি কাজ করে ও তাদের যদি একাত্মতা থাকে তাহলে এটা আসলে অস্থিতিশীলতা সৃষ্টিকারী একটি গোষ্ঠীর অশুভ পাঁয়তারা।
গ্রেফতারের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও বলেন, শ্রমিক যেহেতু সেনসিটিভ বিষয়, তাদের আবেগকে কাজে লাগিয়ে একটি চক্র এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। যারা পরিবেশ অশান্ত করবে, তাদের বিরুদ্ধেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত আশুলিয়া ও সাভার এলাকায় প্রায় ১৫টি মামলা রুজু হয়েছে। এসব এলাকায় প্রায় শতাধিক গ্রেফতার আছে। কিন্তু গ্রেফতারদের মধ্যে কেউই শ্রমিক না, সবাই ক্রাইসিস সৃষ্টিকারী।
এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জের কথা বলব, সেখানেও আমরা শতাধিক গ্রেফতার করেছি। সেখানেও একই অবস্থা, গ্রেফতারদের মধ্যে শ্রমিক নেই। এরা সবাই অস্থিতিশীলতা সৃষ্টিকারী বিশেষ গোষ্ঠী, যারা এই শিল্পকে ধ্বংস করতে চায় এবং রাষ্ট্রকে অস্থিতিশীল রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, আমাদের ইন্টেলিজেন্স পুলিশ ও পোশাকে পুলিশ সক্রিয় রয়েছে, কারা এটা করছে তা আমাদের জানা এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন চলছে। শ্রমিক ভাই-বোনদের প্রতি আহ্বান, যেহেতু আপনাদের আবেগকে কাজে লাগিয়ে তারা এটা করছে। তাই এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। ফ্যাক্টরি, বাসস্থান ও রাস্তায় পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। কারখানা এলাকায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে টানা কয়েক দিনের আন্দোলনের পর সাপ্তাহিক ছুটি শেষে সকাল থেকেই সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদনে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকেই কর্মস্থলে প্রবেশ করে নিজ নিজ ইউনিটে কাজ শুরু করেন তারা।
তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার মেডলার, দি রোজ, এনবয়, নিট এশিয়া এবং এস২১-সহ গুটিকয়েক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানার শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, দু’একটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category