• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

সাভার-আশুলিয়ায় কর্মচাঞ্চল্য, কাজে ফিরেছেন শ্রমিকরা

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,আশুলিয়া: টানা কয়েকদিনের উত্তেজনা ও আন্দোলনের পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে। মজুরি বৃদ্ধির দাবিতে টানা ছয় দিন আন্দোলনের পর শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে যোগ দেন শ্রমিকরা।
রবিবার (৮ নভেম্বর) সকালে আশুলিয়া ও সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে মেশিন সচল রয়েছে। সেই সঙ্গে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
এদিকে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মেডলার, দি রোজ, এন বয়, নিতেশিয়া এবং এস২১-সহ গুটিকয়েক কারখানায় কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ।
সাভার ও আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। শ্রমিকরা সরকারের নির্দেশনা ও পুলিশের সঙ্গে আলোচনা মেনে শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজে ফিরেছেন।
শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category