• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে মো. শরিফ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভার কসাইপাড়া এলাকার মানুর ঝিরি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মেঘলা তালুকদার পাড়ার বাসিন্দা জহির আহম্মদের ছেলে এবং বান্দরবান পৌর যুবদল ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় কয়েকজন কাজে যাওয়ার পথে ঝিরির মধ্যে রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা আরও জানায়, শরিফ পেশায় একজন রাজমিস্ত্রি। স্বাভাবিক কোনো কারণে জঙ্গল পেরিয়ে ওই ঝিরিতে যাওয়ার কথা নয় তার। ফলে এই মরদেহ উদ্ধার নিয়ে জনমনে বেশ কৌতূহল দেখা দিয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মো. শরিফের নাক ও কান দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার কারণে মাথায় আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category