• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল নামে নতুন আরও একটি ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেলপথ ও সড়ক পথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন ৭২ ঘণ্টার জন্যে স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম। তিনি বলেন, মানুষের দুর্ভোগের বিষয়ে চিন্তা করে আমরা তাদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধানের জন্যে অনুরোধ করেছি। তারা আমাদের কথায় সম্মত হয়েছেন। তাদের পাঁচ সদস্যের একটি দলসহ জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার জন্যে যাব। সেখানে এমপি সাহেবও থাকবেন।
এর আগে, রবিবার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে কোড্ডা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা। এসময় বিক্ষুব্ধরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেন। পাশাপাশি অবরোধ করেছেন সুলতানপুর-আগরতলা সড়ক।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ৬টি গ্রাম নিয়ে সম্প্রতি বরিশল ইউনিয়ন গঠন করা হয়৷ নতুন এই ইউনিয়নটি যুক্ত করা হয় আখাউড়া উপজেলার সঙ্গে। এ বিষয়টি মেনে নিতে পারেননি বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এনিয়ে বেশ কয়েকবার আন্দোলন করেও কোনো সুফল পায়নি তারা। ফলে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন অখণ্ড ও পুনর্বহাল রাখার দাবিতে এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
রেলপথ অবরোধ পালন করায় উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। এছাড়াও সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা ও কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যাত্রায় বিঘ্ন ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category