• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ইত্যাদির অনুষ্ঠান দেখতে গিয়ে অর্ধশতাধিক দর্শকের মুঠোফোন খোয়া

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, জয়পুরহাট: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে অর্ধশতাধিক দর্শকের মুঠোফোন খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজের প্রবেশফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক গোলাম রতনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়। তিনি ওই এলাকার গোলাম রব্বানীর ছেলে।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে দর্শকেরা আসতে শুরু করেন। দিনভর সেখানে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম হয়। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে কলেজের প্রবেশফটকে দর্শকদের প্রচণ্ড ভিড় তৈরি হয়। এ সময় ভিড়ের মধ্যে একের পর এক দর্শকের মুঠোফোন খোয়া যাওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, সুযোগ বুঝে চোর ও পকেটমার চক্রের সদস্যরা তাদের পকেট ও ব্যাগ থেকে মুঠোফোন নিয়ে গেছে।
‎‎অনুষ্ঠান শেষে মুঠোফোন হারানো ১০ থেকে ১২ জন দর্শকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশির ভাগই কলেজের প্রবেশফটক দিয়ে ভেতরে ঢোকার সময় মুঠোফোন হারিয়েছেন।
‎‎সরোয়ার জাহান নামে একজন বলেন, ইত্যাদির দৃশ্যধারণ দেখতে এসেছিলাম। সন্ধ্যার দিকে লাইনে দাঁড়িয়ে ফটক দিয়ে ঢোকার পর দেখি পকেটে আমার মুঠোফোন নেই।
অনুষ্ঠানের নিরাপত্তায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় প্রায় ২৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন রোভার স্কাউট স্বেচ্ছাসেবক এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকলেও প্রবেশফটকের ভিড়ে মুঠোফোন খোয়া যাওয়ার ঘটনায় দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
‎‎ওসি সাইদুল আলম বলেন, ইত্যাদি অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে। তবে ঠিক কতটি মুঠোফোন চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীদের থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এ পর্যন্ত তিনটির মতো জিডি থানায় হয়েছে। মুঠোফোন চুরির সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তার কাছ থেকে কোনো মুঠোফোন উদ্ধার করা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category