• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত। সে কারণে অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।’ তিনি বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’
শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে সরকারের প্রতিক্রিয়া কী— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।
জাহেদ উর রহমান আরও বলেন, ‘অন্য যেকোনও সময়ের চেয়ে খাদ্য মজুদ বেশি আছে। গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।’
বাসে আগুনসহ নানা সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামেনি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’
এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা। শ্রম ও কর্মসংস্থান খাতের বিষয়ে তিনি এ আশার কথা জানান। এ সময় দেশের ইতিহাসে যেকোনও সময়ের তুলনায় বর্তমানে সরকারের খাদ্য মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। এরই মধ্যে এ জন্য ৩০০ জন শ্রমিককে বাছাই করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category