• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেয়ার সিদ্ধান্ত

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে মনোস্পুল বাংলাদেশ ও ওরিয়ন ইনফিউশন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর মাগুরা মাল্টিপ্লেক্স স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, লোকসানের কারণে ওরিয়ন ফার্মা শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে এই ঘোষণা দেয়।
তথ্য অনুযায়ী, মনোস্পুল বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.২৯ টাকা। গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.০২ টাকা।
মাগুরা মাল্টিপ্লেক্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২.২৩ টাকা। গত ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৫.৯২ টাকা।
ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৪৩ টাকা। গত ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬.২৭ টাকা।
এদিকে, ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। তবে গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৮৪ টাকা ১৫ পয়সা।
চার কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য মনোস্পুল বাংলাদেশ ও মাগুরা মাল্টিপ্লেক্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ দুই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর। অন্যদিকে, ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের এজিএম আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ দুই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category