• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গোপালগঞ্জ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া সড়কে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে জড়ো হন। সেখানে তারা টায়ার পুড়িয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে লাঠিসোঁটা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানা পুলিশের ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category