• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

১৩০০ কোটি টাকা পাচ্ছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : ক্যাম্প ন্যুতে এখনো উৎসবের রেশ কাটেনি, কাটার কথাও নয়। উদযাপন তো কেবল শুরু। বার্সেলোনা শুধু লা লিগা শিরোপাই জেতেনি, তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষেই শুধু তা করেনি, লিগ ট্রফি জিতে বেশ বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে তারা। রবিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জিতে ২৯তম ট্রফি হাতে নিয়েছে। মার্কাস র‌াশফোর্ড নবম মিনিটে গোলমুখ খোলেন। তারপর দানি ওলমো প্রথমার্ধের ১৭তম মিনিটে ফেরান তোরেসকে দিয়ে দ্বিতীয় গোল করান। তাতে এল ক্লাসিকো জিতে লিগের বিজয়মালা পরল কাতালানরা।
টানা দ্বিতীয় ও চার বছরে তৃতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। ট্রফির সঙ্গে তারা বড় অঙ্কের অর্থও পাচ্ছে। প্রত্যেক বছর টেলিভিশন স্বত্ব থেকে উপার্জিত অর্থ লা লিগার চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হয়। বার্সা ঠিক কত পাবে, সেটা নিশ্চিত করে না বলা গেলেও হতে পারে কয়েক কোটি ডলার।
২০২২-২৩ মৌসুমে বার্সা শিরোপার সঙ্গে পেয়েছিল ৬ কোটি ১০ লাখ ইউরোর কিছু বেশি। তিন বছর আগের সেই অর্থের পরিমাণ আরও বাড়বে, কারণ টেলিভিশন স্বত্বের মূল্য আগের চেয়ে বেড়েছে। সেক্ষেত্রে এবার তাদের প্রাইজমানি ৬ কোটি থেকে ৯ কোটি ইউরোর মধ্যে থাকবে। বাংলাদেশি মুদ্রায় যা ৮৬৫ কোটি টাকা থেকে ১৩শ কোটি টাকার মধ্যে।
জানা গেছে, এই পুরস্কারের টাকা নবনির্মিত ক্যাম্প ন্যুর নির্মাণে ব্যয় করা হবে। এছাড়া বার্সা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ওঠায় এবং স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানিও পাবে। তবে লা লিগা জিতেই সবচেয়ে বড় পুরস্কার তারা পেতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category