• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

প্রভাত রিপোর্ট / ১৩২ বার
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ফখরুল ইসলাম মঞ্জু (২৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম মঞ্জু চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার রোহন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রসহ পাঁচটির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় মঞ্জু দক্ষিণ হাজীপুর এলাকার মন্দার বাড়ির সামনে এক ব্যবসায়ীকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। সে সময় বিষয়টি জানাজানি হলে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে অবরুদ্ধ করে পিটুনি দিলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, নিহত মঞ্জু এলাকার একজন চিহ্নিত অপরাধী। সে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল।
বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মঞ্জুর বিরুদ্ধে থানায় পাঁচটির বেশি মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও