• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

বার্ধক্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন সালমান খান

প্রভাত রিপোর্ট / ১৬৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

বয়স ষাট ছুঁই ছুঁই হলেও অনুরাগীদের কাছে পর্দায় এখনও তরুণ তুর্কি বলিউডের ভাইজান সালমান খান। মারপ্যাঁচের অ্যাকশনে শত্রুদের কাবু করতে একাই একশো এই নায়ক। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে তার বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া চেহারা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। নিন্দুকরা সোজা ‘বুড়ো’ বলে কটাক্ষ করেছে। এবার ‘সিকান্দার’ সিনেমার ট্রেলার লঞ্চে এসে তারই জবাব দিলেন ভাইজান।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবি নিয়ে বলিউড সুপারস্টারের মন্তব্য, ‘আরে মাঝেমধ্যে অনিয়ম হয়ে যায়। ৬-৭ রাত ঘুমাতে পারি না। আর সেই চেহারা দেখেই নেটিজেনরা পেছনে পড়ে যায়। তাই জন্য ওদের কাছে প্রমাণ করে দিতে হয় যে, আমি এখনও বুড়িয়ে যাইনি।’এর আগে সালমানের কিছু ছবি প্রকাশ্যে আসে। যেখানে সালমানকে নতুন লুকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যাচ্ছে; সেখানেই সালমানের চেহারায় ফুটে ওঠে বার্ধক্যের ছাপ। স্বাভাবিকভাবেই ছবিগুলো ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে; এরপর থেকেই নানা আলোচনা। তবে পর্দায় এখনও সেই বলিষ্ঠ নায়কটিই তিনি তা ট্রেলার লঞ্চের দিন আবার দেখা মিলল। এদিন তিন মিনিট সাইত্রিশ সেকেন্ডের পুরো ঝলকে ব্যাপক খেল দেখিয়েছেন ভাইজান। সঙ্গে ভাইজানের নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপও ছিল। নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানোই দায় একরকম। বলা যায়, অনেকদিন পর সুপারস্টার সালমানকে যেন দেখা গেল চিরচেনা রূপেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও