• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ম্যানইউর কোচিং দলের সঙ্গে কাজ করবেন সিলভিয়া তুয়া

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে কোচিং স্টাফ দল গঠনে অভূতপূর্ব এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান-কে উদ্ধৃত করে পর্তুগালের আ বোলা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় দলের টেকনিক্যাল স্টাফ দলের সদস্যদের নিয়ে আসছেন পচেত্তিনো। তার সঙ্গে যোগ দিচ্ছেন আরও পাঁচজন, এর মধ্যে স্প্যানিশ বিশেষজ্ঞ সিলভিয়া তুয়া ভিনাসের নাম খবরের শিরোনামে। ম্যানইউর একশ বছরেরও বেশি সময়ের ইতিহাসে প্রথম নারী হিসেবে তিনি দলের ব্যাকরুম স্টাফদের সঙ্গে কাজ করবেন।
তুয়ার সঙ্গে রেড ডেভিলদের নতুন টেকনিক্যাল সেটআপে থাকবেন সহকারী কোচ জেসুস পেরেজ, মিগেল ডি’অগোস্তিনো, গোলকিপিং কোচ টনি হিমেনেজ ও কোচের ছেলে সেবাস্তিয়ানো পচেত্তিনো এবং একজন ক্রীড়া বিজ্ঞান বিশেষজ্ঞ। সবাই কয়েক বছর ধরে পচেত্তিনোর সঙ্গে কাজ করছিলেন। তাদের সবাই ম্যানইউতেও তার সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন।
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন পচেত্তিনো ও তার টেকনিক্যাল স্টাফদের সঙ্গে জাতীয় দলের সম্পর্কের অবসান হওয়ার কথা নিশ্চিত করেছে। আগামী ১৮ নভেম্বর ম্যানইউতে নতুন দায়িত্ব নেবেন তিনি। তার প্রথম পরীক্ষা হবে লিভারপুলের বিপক্ষে আগামী ২২ নভেম্বর। ৪৬ বছর বয়সী তুয়া ক্রীড়া বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তিনি বার্সেলোনা বিশ্ববিদ্যালয় এবং কাতালুনিয়ার জাতীয় শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সেখানে তিনি প্রাতিষ্ঠানিক কাজের পাশাপাশি শারীরিক প্রস্তুতির ওপর বিশেষ দক্ষতাও অর্জন করেছেন।
স্পেনের নারী শীর্ষ লিগে লেভান্তের ফুটবলারদের শারীরিক প্রস্তুতি নিয়ন্ত্রণ করেছিলেন। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের টেকনিক্যাল স্টাফ হিসেবে কাজ শুরু করেন। আমেরিকান পুরুষ জাতীয় দলের ব্যাকরুম স্টাফ দলেও তিনিই প্রথম নারী ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category