• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Headline
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২% পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে ভোট : ইসি বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে সাব্বির, আছেন সাইফউদ্দিন–আফিফরাও

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য সাইফ হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে তারা।
আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে—এমন ৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছে রাইজিং স্টার্সের দলে। তাঁদের মধ্যে টেস্ট খেলেছেন চারজন—সাইফ হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী ও সাব্বির রহমান। এ ছাড়া রাখা হয়েছে সাদা বলের দুই সংস্করণে খেলেছেন, এমন ৪ ক্রিকেটারও—পারভেজ হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।
১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে ২৬ অথবা ২৭ নভেম্বর সেমিফাইনাল, টুর্নামেন্টের ফাইনাল ২৯ নভেম্বর।
রাইজিং স্টার্সের বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন, সাইফ হাসান, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও সাইফউদ্দিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category