• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Headline
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২% পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে ভোট : ইসি বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: সুরের ভুবনে কত গান, কত স্মৃতি আর অসংখ্য শ্রোতার ভালোবাসা দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের মায়ায় সেই ভুবনই সমৃদ্ধ করেছেন রুনা লায়লা। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) জন্মদিন উপলক্ষে কিংবদন্তিতুল্য এই শিল্পীকে ঘিরে থাকছে বিশেষ আয়োজন। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হলো একটি স্বর্ণের গিটার।
রুনা লায়লার জন্মদিন উপলক্ষে ‘রুনা মহল’ শিরোনামে ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। সেখানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটার উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আফজাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।
‘রুনা মহল’ অনুষ্ঠানে উঠে আসবে রুনা লায়লার জীবনের নানা অজানা অধ্যায় ও উল্লেখযোগ্য গল্প। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ এই আয়োজন। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন আরিফ খান। প্রযোজনা করেছেন অনন্যা রুমা।
প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার সংগীতে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। দীর্ঘ সংগীতজীবনে নিজস্ব কণ্ঠশৈলী ও গায়কি দিয়ে তিনি মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category