• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানকালের পৃথক দুটি হত্যাচেষ্টা ও হত্যা মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তাঁর সাবেক স্বামী রমজান আলী মাদবর ও নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মিরপুর মডেল থানার এসব মামলায় সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভার্চ্যুয়ালি শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর ভার্চ্যুয়ালি শুনানি হয়। শুনানি নিয়ে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থানকালে ওমর ফারুক শাকিল নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা হয়। মামলায় মমতাজ বেগম ও রমজান আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম। জুলাই গণ–অভ্যুত্থানকালে তোফাজ্জল হোসেন খান হত্যার ঘটনায় একই থানায় মামলা হয়। এই মামলায় আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দোহা।
গ্রেপ্তার দেখানোর আবেদনগুলোয় বলা হয়, এসব মামলার ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন। কারাগারে থাকা আসামিদের আজ আদালতের ভার্চ্যুয়াল শুনানিতে হাজির করা হয়। শুনানি নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
একটি মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টার দিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর অস্ত্রোপচার হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা হয়। অন্য মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৫টার দিকে মিরপুর–১০ নম্বর থেকে মিরপুর–২ নম্বরের দিকে বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তোফাজ্জল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় শেখ হাসিনার নাম উল্লেখ করে মামলা করে নিহত ব্যক্তির পরিবার। কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৬ সালে ২৫ জুন মিরপুর থেকে গ্রেপ্তার হন আশিকা সুলতানা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category