• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২% পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে ভোট : ইসি বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২%

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর এ তথ্য পর্যালোচনা করেছে বাংলাদেশ ভয়েজ অ্যাপারেল। এই সময়ে রপ্তানি হয়েছে ১৬৪ কোটি ৮ লাখ ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ডলার। অর্থাৎ রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।
মাসভিত্তিক হিসাবে জুলাই মাসে রপ্তানি ২ দশমিক ৪৪ শতাংশ কমলেও পরের তিন মাসেই দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ। এই চার মাসে মাসিক গড় আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। মাত্র চার মাসেই অর্জিত হয়েছে গত ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানির (৪৩৯ কোটি ডলার) ৩৭ দশমিক ৪ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে যুক্তরাজ্য ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একক দেশীয় পোশাক বাজার, যুক্তরাষ্ট্রের পরেই। এরপর রয়েছে স্পেন ও জার্মানি।
বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস)-এর আওতায় পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর এবং যুক্তরাজ্যের ট্রানজিশন পিরিয়ড শেষে বাংলাদেশ এনহ্যান্সড প্রেফারেন্সেস-এ যাবে, যেখানে আমদানি করা কাপড় দিয়ে তৈরি পোশাকও সিঙ্গেল-স্টেজ ট্রান্সফরমেশনের আওতায় শুল্কমুক্ত সুবিধা পাবে।
রপ্তানিকারকদের মতে, এই সুবিধা বাংলাদেশকে উচ্চমূল্যের এবং ম্যান-মেড ফাইবার পণ্যের দিকে যাওয়ার জন্য সময় দেবে, যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকা প্রতিযোগী দেশগুলো ব্যবধান কমিয়ে আনার আগেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category