• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বাগেরহাটে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রভাত রিপোর্ট / ৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এদিন সকাল ৬:৩০ মিনিটে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ কর্মকর্তাগণ। এরপরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় । এরপরেই জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও দায়রা জজ শীপ, সিভিল সার্জন, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, সরকারি পিসি কলেজ,বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াওশহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে দশানীস্থ স্মৃতিস্তম্ভে। পরে বাগেরহাট স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও