• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে: মজুরি বোর্ড চেয়ারম্যান পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ দিস ইজ বিগ নিউজ ফর আস, অ্যান্ড ফর বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কম সুদে বিদেশি ঋণ পাওয়ার সুযোগ বাংলাদেশের ব্যাংকিং খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, অর্থনীতি নিয়ে সতর্কবার্তা উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা কমেছে ২৫-৩০ শতাংশ পলাতক অপশক্তি প্রমাণ করেছে তারা কেন ধিক্কৃত: মাহদী আমিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গোপালগঞ্জ: আসামি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ বিষয়ে কথা বলার জন্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

সংবাদ সূত্র: ইত্তেফাক অনলাইন


আপনার মতামত লিখুন :
More News Of This Category