• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

বারিধারা থেকে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিরু আটক

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণনালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়।
সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয় এবং এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category